বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন পিকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন পিকে

শাকিরার সাথে বিচ্ছেদ এবং ক্যাসিও রোলেক্স বিতর্কের পর এবার নিজের নতুন প্রেমিকা সামনে আনলেন জেরার্ড পিকে। প্রেমিকা ক্লারা চিয়া মার্তি দেখার অপেক্ষার পালাও শেষ করলেন পিকে। ক্লারার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট এই স্প্যানিশ ফুটবল তারকা দিলেন নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা। যদিও ছবির শিরোনামে কিছুই লেখেননি পিকে।

গত বছরের জুনে এক যৌথ বিবৃতিতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরা এবং ৩৫ বছর বয়সী ফুটবল তারকা পিকে।

সেই বিবৃতিতে তারা লিখেছিলেন, ‘আক্ষেপের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। সন্তানদের কল্যাণের জন্য আমরা এ মুহূর্তে গোপনীয়তা প্রত্যাশা করছি। বোঝার জন্য আগে থেকেই ধন্যবাদ ও শ্রদ্ধা।’

পিকে-শাকিরা জুটি মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তানের মা–বাবা। ২০১১ সালের মার্চে এ জুটি সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন। এর আগে ২০১০ বিশ্বকাপের জন্য বানানো ‘ওয়াকা ওয়াকা’র গানের মিউজিক ভিডিওর সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের।

সেই পরিচয়–পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ঠিকঠাকই ছিল তাদের যৌথ জীবন। তবে সম্পর্কে ধাক্কা লাগে গত বছর। অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হন পিকে। এর জেরে শেষ পর্যন্ত ভেঙেই যায় পিকে-শাকিরার সম্পর্ক।

এরপর একাধিক অনুষ্ঠানে পিকের সঙ্গে দেখা যেতে শুরু করে ২৩ বছর বয়সী ক্লারাকে। তখন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তারা। এবার অবশেষে সেই কাজও সেরে নিলেন পিকে-ক্লারা। পেশাগত জায়গা থেকে ক্লারা পরিচিত মুখ না হলেও পিকের প্রোডাকশন কোম্পানি কসমসের মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com