শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সৌদিতে খেলা ম্যাচে মেসির জার্সির দাম ৩১ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
সৌদিতে খেলা ম্যাচে মেসির জার্সির দাম ৩১ লাখ টাকা!

সৌদি আরবে রোনালদো-মেসির সম্ভাব্য শেষ লড়াইটা দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। সেই ম্যাচে মেসির পরিহিত জার্সিটির নিলামে দাম উঠেছে ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ৩১ লাখ টাকা।

সম্প্রতি সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হন সময়ের সেরা দুই ফুটবল তারকা। যেখানে মেসি খেলেছেন পিএসজির হয়ে আর রোনালদো নেমেছেন সৌদি ক্লাবের হয়ে। যদিও প্রীতি ম্যাচটিতে ৫-৪ গোলে মেসিদের কাছে হেরেছে রোনালদোরা।

পিএসজি নিয়মিতই তাদের ফুটবলারদের জার্সি নিলামে তোলে। সমর্থকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তারকা ফুটবলারদের জার্সি। পিএসজির ওয়েবসাইটে এই নিলামে সমর্থকেরা সরাসরি অংশ নিতে পারেন। এবারো সৌদি আরবে রোনালদোদের বিপক্ষে খেলা পিএসজির ফুটবলারদের জার্সি নিলামে তুলেছে ফরাসী ক্লাবটি। যেখানে মেসি ছাড়াও আরো ২০ জনের জার্সি নিলামে তোলা হয়েছে। যেখানে মেসির জার্সি পেতেই কাড়াকাড়ি লেগে গেছে।

পিএসজির এই নিলাম চলবে আরো ৮দিন। একে তো আর্জেন্টাইন সুপারস্টারের ব্যবহৃত কস্টিউম, তার ওপর রোনালদো- মেসি মহারথের সাক্ষী সেটি। তাই মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।

বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে ফিরে অঁজের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন মেসি। সে ম্যাচে বিশ্বকাপজয়ী তারকার ব্যবহৃত জার্সিটি বিক্রি হয়েছে ৪৭ হাজার ৩০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া নিলামে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের জার্সিও বিক্রি করেছে পিএসজি। নেইমারের একটি জার্সি বিক্রি হয়েছে ৮ হাজার ৬১০ ডলারে। এমবাপ্পের দুটি জার্সি বিক্রি হয়েছে- ১৫হাজার ৩৬২ ডলার এবং ১৬ হাজার ৩৫৩ ডলারে। গত বছরের নভেম্বর থেকে খেলোয়াড়দের জার্সি নিলামে তুলছে পিএসজি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com