বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

খালিয়াজুরী উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
খালিয়াজুরী উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। সকালে খালিয়াজুরী কলেজ মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান মো: রাব্বানী জব্বার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে খালিয়াজুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বালক এবং বালিকাদের ফুটবল, ভলিবল এবং কাবাডি প্রতিযোগিতা। এছাড়া উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বালক এবং বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হওয়া বালক এবং বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

“আমি খেলতে চাই, আমাকে খেলতে দাও” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ২৫টি জেলার প্রতিটি উপজেলায় এবং ১২ টি সিটি কর্পোরেশনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ। তৃণমূলে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান এবং খেলাধুলার মাধ্যমে তাদের দৈহিক, মানসিক উন্নয়নের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com