রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

শতবর্ষে বিশ্বকাপকে ‘জন্মভূমি’তে ফেরাতে চায় আর্জেন্টিনাসহ ৪ লাতিন দেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
শতবর্ষে বিশ্বকাপকে ‘জন্মভূমি’তে ফেরাতে চায় আর্জেন্টিনাসহ ৪ লাতিন দেশ ক্রীড়া ডেস্ক

২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন হবে উরুগুয়ের মাটিতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দেশ।

মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলজান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে কনমেবল সভাপতি বলেন, ২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি করে ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। এবারই তাদের সামনে প্রথমবার আয়োজক হওয়ার সুযোগ।

তবে এখনই ফিফা থেকে সবুজ সংকেত পাচ্ছে না লাতিন আমেরিকার এই চার দেশ। ২০২৪ সালে আয়োজক নির্ধারণ করে দেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে এই চার দেশকে লড়াই করতে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। ইউরোপের এই দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে আগেই। সেই সাথে মরক্কো ও সৌদি আরবও যোগ দিতে পারে এই রেসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com