রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বাংলাদেশ নাকি নেপাল, কে হাসবে শেষ হাসি?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ নাকি নেপাল, কে হাসবে শেষ হাসি?

দুপুর গড়িয়ে বিকেল। এরপর সন্ধ্যা নামলেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-নেপালের শিরোপার মহারণ। পরপর তিনটি বাংলাদেশ-নেপাল ফাইনাল। একটায় বাংলাদেশের জয়। আরেকবার নেপালের। তৃতীয় ফাইনালের মঞ্চটা হবে কার? সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কে হাসবে শেষের হাসি? বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে চলা ম্যাচের শেষ বাঁশিতে মিলবে প্রশ্নের উত্তর।

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে সাবিনা-কৃষ্ণারা। সেই হারের প্রতিশোধ দুমাস পর ঢাকায় নিয়েছে নেপালের অনূর্ধ্ব-১৫ মেয়েরা। তিন দলের আসরে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে প্রথমবারের মতো সাফের কোনো আসরের শিরোপা জিতে নেয় নেপাল। সাম্প্রতিককালে মুখোমুখি লড়াইয়ে আজ তাই এগিয়ে যাওয়ার হাতছানি দুদলের সামনেই।

সাফের বয়সভিত্তিক আসরগুলোতে প্রথম থেকেই আধিপত্য দেখিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। এ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৯ বয়স শ্রেণিতে মোট সাতটি আসর আয়োজন করেছে। যার তিনটিতে বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতে নেয়। বাকি চারবার রানার্স-আপ।

২০১৮ সালে নেপালকে অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই পরিসংখ্যানেও আজ দুদলের এগিয়ে যাওয়ার দিন। বড় কোনো অঘটন না ঘটলে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে ফাইনালে আসা বাংলাদেশের সম্ভাবনাই আজ বেশি।

লিগপর্বে নেপালকে স্বাগতিকরা হারিয়েছিল ৩-১ ব্যবধানে। তবে ফাইনালে দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলটি আসরের অন্যতম ফেভারিট ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে উঠে এসেছে ফাইনালে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com