মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের শেষটা জয়ে রাঙাতে চান জ্যোতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপের শেষটা জয়ে রাঙাতে চান জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে এরই মধ্যে শেষ হয়ে গেছে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। সেই সাথে শেষ সেমিফাইনালের স্বপ্ন। তাই সান্ত্বনাসূচক ম্যাচে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ১১টায় কেপটাউনে শুরু হবে ম্যাচটি।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানেই অন্তত শেষ ম্যাচে জয় চান বলে তিনি জানিয়েছেন।

জ্যোতি বলেন, পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি।

বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই এ আসরে ভালো করতে পারেনি। তবে কয়েকজন খুব ভালোও খেলেছেন। তাতে ভাগ্য সুপ্রসন্ন হয়নি মেয়েদের।

জ্যোতি বলেন, ব্যক্তিগত পারফরম্যান্স দুয়েকটা থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে ম্যাচ জেতা একটু কঠিন হয়ে যায়।

পয়েন্ট টেবিলের ‘এ’ গ্রুপে বাংলাদেশ আছে সবার তলানিতে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছে নারী দল।

এই ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের নারীরা সর্বশেষ জয় পেয়েছে প্রায় ৯ বছর আগে নিজেদের ঘরের মাঠে। ২০১৪ সালে ঘরের মাঠে সর্বশেষ জয় পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা ১৫ ম্যাচ আর কোনো জয় দেখেনি বাংলাদেশের নারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com