রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হাসপাতালে খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন। সোমবার বিকেল ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, বিএনপি নেত্রীর হাসপাতালে যাওয়ার কারণ ‘রুটিন চেকআপ’।

সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

বিকেল সোয়া ৪টায় তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হলে বিএনপি নেতা-কর্মীরা তার গাড়ি ঘিরে স্লোগান দিয়ে কিছু দূর এগিয়ে দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডাম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com