শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল রাতেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল রাতেই

কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সংশোধনের কাজ শেষ হয়েছে। ফলে স্থগিতকৃত ফলাফল আজ রাতের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

বুধবার (১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রকাশের চার ঘণ্টার মাথায় ফলাফল স্থগিত করা হয়।

ওই দিন সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি-২০২২ এর ফলাফল পুনঃযাচাই এর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় তা স্থগিত করা হলো। বুধবার (১ মার্চ) বিকেলে পুনরায় এ ফল প্রকাশিত হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।

অন্যদিকে প্রকাশিত ফলাফলে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানানো হয়। এরমধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার জন, যা আগে ছিল ২২ হাজার জন এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন, যা আগে ছিল ৩৩ হাজার জন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com