বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কটিয়াদীতে শান্তির পায়রা উড়িয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

মাহবুবুর রহমান, কটিয়াদী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে
কটিয়াদীতে শান্তির পায়রা উড়িয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’-এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা উপজেলা সম্প্রসারিত ভবন চত্বরে র‌্যালি শেষে শান্তির পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহ্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা প্রকৌশলী অনতু বল, বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, বর্তমানে বিভিন্ন আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমকে সকলে সহায়তা করুন।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে দিনব্যাপী বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com