বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩৫টি সোনার আইফোন দিচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩৫টি সোনার আইফোন দিচ্ছেন মেসি

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপ ঘরে তুলেছে মেসির আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির বিশ্বকাপ জয়ের আনন্দ যেন শেষই হচ্ছে না। বিশ্বকাপজয়ের আনন্দের মাত্রা আরো কয়েকগুন বাড়াতে সতীর্থদের জন্য ব্যতিক্রমী এক পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন তিনি।

বুধবার (১ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা।

এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন। ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে। সতীর্থদের উপহার দেয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরেকটি আইফোন কিনেছেন মেসি।

একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’

বেন আরো বলেন, তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com