শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল, পুড়েছে ছয় লাখ হেক্টর বনভূমি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল, পুড়েছে ছয় লাখ হেক্টর বনভূমি

আর্জেন্টিনার কোরিয়েন্টেস প্রদেশে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে ছাই হয়েছে ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি। বাতাসের তীব্র বেগ ও শুষ্ক আবহাওয়ায় আগুনের মাত্রা বেড়েই চলেছে। স্থানীয় সময় মঙ্গলবার অঞ্চলটির বিশাল বনভূমির আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ন্যাশনাল সাউদার্ন ব্রিগেডের বিশেষ সদস্যরা।

ব্রিগেডের সদস্যরা জানান, ৩ দিন আগে আচমকাই বনভূমির একাংশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। তারপরই দাও দাও করে জ্বলতে থাকে লেলিহান শিখা। দাবানলে ভস্মীভূত হয়ে গেছে বেশিরভাগ জায়গার গাছপালা।

দক্ষিণ আমেরিকার দেশটিতে এমনিতেই গ্রীষ্মকাল চলছে। এ ঘটনার পরপরই এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছেন।

এ ছাড়া লোকালয়ে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে বিমান ও হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এ অবস্থায় অঞ্চলটির আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com