শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এর আগে একইদিন প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করেন। ২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।

প্রতিবেশী এসব দেশের নিষেধাজ্ঞার জেরে ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি তিন দেশ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির ব্যাপক ভূমিকা ছিল বলে মনে করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com