রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে পাকুন্দিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম, পুলিশ পরিদর্শক তদন্ত মো. নাহিদ হাসান সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পিএসটিসির নতুন দিনের জেলা টিম লিডার মো. ইউসুফ আলীসহ বিভিন্ন এনজিও ও বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিয়য়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের মাঝে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রতিযোগিতায় সেরা ৫জনকে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রতিযোগীরা হলেন, মৃত্তিকা মেধা সাহা, আসমা আক্তার, জয়, জিহাদ হাসান, অনসূয়া সারথি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com