শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পুতিন কথা রাখেনি: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে
পুতিন কথা রাখেনি: জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিস্থিতিতে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, পুতিনের সঙ্গে দেখা বা কোনো বৈঠক সম্ভব নয়। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, রুশ ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ তিনি কথা রাখেন না। তার প্রতি আমাদের একদমই আস্থা নেই। রাশিয়ার উচিত আমাদের ভূমি ত্যাগ করা। কেবল তারপরই আমরা খুশিমনে কূটনৈতিক উপাদান ব্যবহারে করে সাক্ষাৎ-আলোচনা করবো।

ব্যক্তিগত জীবন নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন জেলেনস্কি। দেশে যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে, ঠিক এই মুহূর্তে তিনি এবং তার পরিবার যুদ্ধের বিষয়ে কীভাবে মোকাবিলা করছেন তা নিয়েও আলাপ করেছেন।

তিনি বলেন, আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং সেখানে পড়াশোনা শুরু করেছে। আর আমার ছেলে ইউক্রেনেরই একটি স্কুলে পড়ছে। দুজনই ইউক্রেনে আছে। অন্যসব ইউক্রেনীয় শিশুর মতোই তারা দুজন। আমরা বসবাস করছি সাইরেনের মধ্যেই।

সিএনএনকে ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা বিজয় চাই, আমরা যুদ্ধের সঙ্গে পরিচিত ছিলাম না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অভ্যস্ততা রয়েছে। তবে সবাই একটি জিনিসই চাইছে, তা হচ্ছে যুদ্ধের অবসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com