সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য বিশ্বকাপের সেই গ্লাভস বিক্রি মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য বিশ্বকাপের সেই গ্লাভস বিক্রি মার্টিনেজের

বিশ্বকাপ ফাইনালে যে গ্লাভস পরে ফ্রান্সের পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। শিশুদের ক্যান্সার হাসপাতালের সহায়তায় সেই গ্লাভসটি নিলামে তোলা হয়। যা বিক্রি হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলারে।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইন্সটাগ্রামে জানায়, শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত হয় এই নিলাম। ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি এতে অংশ নেন মার্টিনেজ। নিলাম থেকে পাওয়া ৪৫ হাজার মার্কিন ডলার পাবে গাররাহান হাসপাতাল, যেটি মূলত আর্জেন্টিনার শিশুদের প্রধান হাসপাতাল।

কাতারের দোহায় কত বিশ্বকাপ ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ধাপে নায়ক হন মার্টিনেজ। অতিরিক্ত সময় পর্যন্ত দুই দলের লড়াই ৩-৩ গোলে অমীমাংসিত থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মার্টিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

নিলামে নিজের স্মরণীয় গ্লাভস বিক্রি করে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্যে তাতে রাজী হওয়ার কথা জানান মার্টিনেজ, ‘তারা যখন আমাকে বিশ্বকাপের গ্লাভসটা দান করতে প্রস্তাব দেন, আমি একদম দ্বিধা করিনি। কারণ এটা বাচ্চাদের জন্য।’

গত ফেব্রুয়ারিতে গ্লাভস নিলামে তোলার ঘোষণার পর এর ভেতরে নিজের অটোগ্রাফ দিয়ে রেখেছেন অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলকিপার।

নিজের বিশেষ অর্জনের স্মারক হাতছাড়া করার পেছনে মানবিক দিকটিই বেশি নাড়া দিয়েছে তাকে। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ। কিন্তু বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com