কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের চালক যাত্রীসহ ১০ জন আহত হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার আঙ্গিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাকুন্দিয়া টু মঠখোলা রাস্তা এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে গাড়ী সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
আহতদের মধ্যে ট্রাক ও বাসের চালককে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল ইসলাম কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।