শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

অস্থির বিশ্বরাজনীতি, তেল বেচে চাঙা সৌদি আরবের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
অস্থির বিশ্বরাজনীতি, তেল বেচে চাঙা সৌদি আরবের অর্থনীতি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হতেই ইউক্রেন যুদ্ধের কারণে গোলযোগ শুরু হয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপের দেশগুলোতেও। আর ওই বছরই অর্থাৎ ২০২২ সালে বিশ্বে তেল বিক্রি করে সর্বোচ্চ মুনাফা করেছে সৌদি আরব।

শনিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এক বছরের মধ্যে তাদের সর্বোচ্চ মুনাফা।

বিবৃতিতে আরামকোর সিইও এবং প্রেসিডেন্ট আমিন এইচ নাসের বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে আমরা অনুমান করি তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা সামনেও থাকবে, আমাদের ইন্ডাস্ট্রিতে আন্ডারইনভেস্টমেন্টের ঝুঁকির শঙ্কা আছে; যার মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি রয়েছে।

আরামকোর সিইও নাসের জানিয়েছেন, এই লাভের অর্থের ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।

আরামকো আরও জানিয়েছে, গত বছরের শেষ চার মাসে লাভ হওয়া ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার চলতি বছরের প্রথম চার মাসের জন্য দেওয়া হবে।

সৌদি আরবের তেল উৎপাদনকারী এ কোম্পানিটি জানিয়েছিল, ২০২১ সালে তারা ১১০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এর আগের বছর ২০২০ সালে তাদের মুনাফার পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন ডলার। ওই বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, যাতায়াত, বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল; যার প্রভাবে তেলের চাহিদা ও দাম কমে যায়।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতি ব্যারল তেল ৮২ ডলারে বিক্রি হচ্ছে। তবে গত বছরের জুনে তা ১২০ ডলার ছুঁয়েছিল।

২০২২ সালের মাঝের চার মাসে রেকর্ড ৪২ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানিয়েছিল আরামকো। ওই সময়ই বিশ্বব্যাপী তেলের দাম সবচেয়ে বেশি ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com