রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ শহরে প্রতিষ্ঠিত ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, আইকিউএসি এর পরিচালক প্রফেসর বিজয় ভূষন দাস, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূূরুল আমিন প্রমুখ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, সাবেক শিক্ষার্থী তৌকিরুজ্জামান তাকি, শিক্ষার্থী খন্দকার শাফায়েত আশিক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, হিসাব শাখার পরিচালক মোহাম্মদ মনিরুল হকসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদকে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com