পত্রিকাটির ১৪ বছরে পদার্পন উপলক্ষে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক বিশিষ্ট লেখক মু. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা লেখক অধ্যাপক আবুল কাশেম, এডভোকেট নাসির উদ্দীন ফারুকী ও এডভোকেট অশোক সরকার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সিনিয়র সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
সাংবাদিক রাকিবুল হাসান রোকেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।