মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা

বাংলাদেশের রেকর্ডগড়া ৩৪৯ রানের সংগ্রহের পর মাঝবিরতিতে বৃষ্টি শুরু হয়েছে। এতে দ্বিতীয় ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে। এদিকে, বৃষ্টির কারণে সময় যতই গড়াচ্ছে তত ওভার কাটা পড়ছে। সন্ধ্যা ৬.৩২ মিনিটের পর থেকে বৃষ্টি আইনে এই ওভার কর্তন শুরু হয়। রাত ১১টা পর্যন্ত চলতে পারে ম্যাচ। সেক্ষেত্রে ন্যূনতম ২০ ওভার খেলা হতে গেলে ম্যাচ শুরু হতে হবে প্রায় ৯-৪০ মিনিটের দিকে।

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পরই সিলেটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। যার ফলে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে নামতে দেরি হচ্ছে। আপাতত কাভার দিয়ে ঢাকা রয়েছে পিচ।

সোমবার সকালে সিলেটের আকাশ ছিল মেঘে ঢাকা। গতকাল রোববারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে শহরের রাজপথ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে শুরুতে লিটন-শান্তদের ফিফটি ও শেষের দিকে মুশফিকের সেঞ্চুরিতে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার তামিম-লিটন। প্রথম ওয়ানডেতে নিজেদের সুনাম ধরে রাখতে পারেননি এই দুই ব্যাটার। তাই দ্বিতীয় ওয়ানডেতে দেখেশুনে শুরু করেন তারা। একটা সময় বড় জুটি গড়ার আশাও জাগিয়ে তোলেন। তবে, দলীয় ৪২ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তামিমকে। ৩১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার।

তামিমের বিদায়ের পর শান্তকে নিয়ে জুটি গড়ে তোলেন লিটন। তুলে নেন ৫৪ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি। দলীয় ১৪৩ রানে ৭১ বলে ৭০ রানের কার্যকরী ইনিংস খেলে মিডউইকেটে ম্যাকব্রাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। লিটনের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন নাজমুল শান্ত। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত খেললেও এই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। দলীয় ১৮২ রানে আউট হয়েছেন ১৯ বলে ১৭ রান করে। সাকিবের বিদায়ের পর থিতু হতে পারেননি আরেক ব্যাটার শান্ত। ব্যক্তিগত ৭৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। যা ওয়ানডেতে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান।

শান্তর বিদায়ের পর মুশফিককে নিয়ে শতরানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। তাওহিদের দুর্দান্ত ব্যাটিং ও মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ দাঁড় করাতে খুব বেশি সমস্যা হয়নি স্বাগতিকদের। তবে দ্বিতীয় ম্যাচে ফিফটির আক্ষেপ নিয়ে ফিরতে হয় হৃদয়কে। দলীয় ৩১৮ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন হৃদয়। লোয়ার অর্ডারদের নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন মুশফিক। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন হিউম। আর এত বড় সংগ্রহের বিপরীতে জবাব দিতে নেমে কেমন করে আইরিশ ব্যাটাররা সেটাই এখন দেখার পালা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com