সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

লা লিগার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। বিশ্ব ফুটবলের ভাষায় যে ম্যাচটি এল ক্লাসিকো নামেই বিখ্যাত। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেল বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করলেন সার্জিও রবার্তো এবং ফ্রাঙ্ক কেসি। আর রিয়াল মাদ্রিদ যে গোলটি পেয়েছে, সেটি ছিল রোনাল্ড আরাজোর আত্মঘাতী গোল।

রোববার রাতে রিয়ালকে হারিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে ১৩টি ম্যাচ অপরাজিত থাকল কাতালানদের ক্লাব। কোপা দেল রের প্রথম লেগে রিয়ালকে হারানোর কদিনের মাঝে আরেকটি ক্লাসিকো জিতল বার্সা, ন্যূ ক্যাম্পে জাভির অধীনে এটি কাতালানদের প্রথম এল ক্লাসিকো জয়।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত রিয়াল মাদ্রিদকে। জয় ছাড়া রিয়ালের সামনে অন্য কোনও বিকল্প ছিল না। আগে গোল পেয়ে এগিয়েও গিয়েছিল আনচেলত্তির ছেলেরা। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। ঘুরে দাঁড়াল বার্সা, প্রথমে সমতা ফেরাল, পরে অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়িয়ে ২-১ গোলে জিতে নেয় এল ক্লাসিকো।

শুরুটা ভালো করেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিউসের আক্রমণে কিছুটা এলেমেলো হয়ে যায় বার্সার রক্ষণভাগ। ভিনির শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো ফাঁদে পড়ে যান জাভি হার্নান্দেজের শিষ্যরা। ভিনিসিউসের সেই শট রোনাল্ড আরাজোর মাথায় লেগে বল ঢুকে পড়ে নিজেদের জালেই। ১-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।

পিছিয়ে পড়ে বার্সেলোনা মরিয়া চেষ্টা করতে থাকে ম্যাচে ফেরার। কিন্তু ৩২ মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন ও ৩৪ মিনিটে রাফিনিয়ার দুটি ভালো চেষ্টা ব্যর্থ করে দেন কোর্তোয়া। তবে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজকে হতাশা নিয়ে বিরতিতে যেতে হয়নি। এর আগেই ৪৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের ডি-বক্সে জটলার মধ্যে থেকে বার্সার একাধিক শট ফিরে আসার পর সার্জি রবার্তোর পায়ে যায় বল। এবার আর তার শট ঠেকাতে পারেননি কোর্তোয়া। ম্যাচে ১-১ সমতায় ফেরে বার্সেলোনা।

বিরতির পরও খেলায় আধিপত্য ধরে রাখে বার্সা। তবে রবার্ট লেওয়ানডস্কি আর রাফিনিয়ারা সুযোগ নষ্ট করায় এগিয়ে যাওয়া হয়নি বার্সার। সুযোগ অবশ্য রিয়াল মাদ্রিদও পেয়েছে। তবে ৭৯ মিনিটে করিম বেঞ্জেমার শট আটকে দিয়েছেন টের স্টেগেন। এর দুই মিনিট পরে তো মার্কো আসেনসিও বার্সার জালে বল পাঠিয়ে উদযাপনও করে ফেলেন সতীর্থদের নিয়ে। তবে ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয়া হয় সেই গোল।

মাদ্রিদের খারাপ ভাগ্য বলতে হয়, কারণ এই সময়ে তাদের গোল তো বাতিল হয়েছিলই সঙ্গে গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ৭৭ মিনিটে সার্জি রবার্তোর বদলি নেমেছিলেন ফ্রাঙ্ক কেসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তিনিই হয়ে গেলেন বার্সার নায়ক। রবার্ট লেওয়ানডস্কির দারুণ এক ব্যাকহিল থেকে বল পেয়ে অ্যালেক্স বালদে পাস বাড়ান কেসির দিকে। বল জালে পাঠাতে কোনও ভুল করেননি কেসি। তারপর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপন দেখেই বোঝা যাচ্ছিল, ওই গোলটা যে লা লিগার ট্রফিটা প্রায় তাদের হাতে এনে দিয়েছে, সেটা তারাও জানতেন।

বার্সার এই জয়ে লা লিগার শিরোপার লড়াইও কার্যত শেষই বলে দেয়া যায়। আপাতত ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুই নম্বরে রয়েছে। কাগজে কলমে এখনও রিয়াল মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ধরা সম্ভব। কিন্তু এই ১২ পয়েন্টের ব্যবধান মিটিয়ে শেষ পর্যন্ত যদি রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগার শিরোপা জিতে যায়, সেটা রূপকথার গল্পের মতোই হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com