বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলসহ সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা কমান্ডের নির্বাচন ও অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
তফছিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ। এরপর মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৬ এপ্রিল ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছঃ শাকিলা পারভিন বলেন, খসড়া ভোটার তালিকায় নিকলী উপজেলায় বর্তমানে ১৩২ জন ভোটার রয়েছেন। এ গুলো যাচাই-বাছাই করে অতি দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীরমুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাঁদের নাম রয়েছে, তারাই এ নির্বাচনের ভোটার হবেন।