কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, উপজেলা প্রানিসম্পদক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাকুন্দিয়া পৌরসদর বাজারের যানজট নিরসন ও বিভিন্ন ইউনিয়নে গরু চুরি, জুয়া ও মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।