মুজিববর্ষ উপলক্ষে বুধবার (২২ র্মাচ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তাস্তর করেন। দ্বিতীয় আশ্রয়ন প্রকল্পের আওতায় সারাদেশে কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে ছয়টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি গণভবন থেকে জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি একযোগে প্রচার করা হয়।
এদিকে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে তাঁর পক্ষে সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীন ৬ জন পরিবারের মধ্যে ঘরের চাবি এবং জমির কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিন। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে এ উপজেলায় সর্বমোট ২৪ টি ,দ্ধিতীয় পর্যায়ে ৩০ টি তৃতীয় পর্যায়ে ৫২ টি চতুর্থ পর্যায়ে ৬ গৃহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আরও ২০ টি গৃহ প্রদান করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভ’ইয়া জনি, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী মুক্তিযোদ্ধা আর্দশ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বিপক বিশ্বাস, নিকলী জি,সি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আঃ রশিদ,জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।