বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে গ্যাসের সিলিন্ডারে গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে গ্যাসের সিলিন্ডারে গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মাদকের বিস্তার রোধে প্রশাসন ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করলেও তাদের থেকে একধাপ এগিয়ে মাদক কারবারিরা। তারই প্রমাণ দিলো সুজন সরকার নামের এক মাদক কারবারি। দুটি গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয় ।
গতকাল বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় কুলিয়ারচর বাজার লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় কুলিয়ারচর থানা পুলিশের একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা সদর লঞ্চ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সুজন সরকারকে আটক করে।
সুজন সরকার (২৫) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ব্রাহ্মণ ডোরা ইউনিয়নের আগারপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত চন্দ্র মোহন সরকারের ছেলে। 
এছাড়া একই দিন বিকালে পৃথক আরেকটি অভিযানে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকা হতে ৩০ পিস ইয়াবা সহ বাছির মিয়া নামের আরেক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার কুলিয়ারচর থানা পুলিশ। বাছির মিয়া কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী গ্রামের মৃত হানিফ দফাদারের ছেলে।
পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালে প্রেরণ করা হয়। 
কুলিয়ারচর থানার ওসি তদন্ত লুৎফর রহমান বলেন, কুলিয়ারচর থানা এলাকায় মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের পুলিশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com