বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফুটবলকে বিদায় জানালেন ওজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
ফুটবলকে বিদায় জানালেন ওজিল

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। ২০১৮ বিশ্বকাপের পর জার্মানি জাতীয় দল থেকে অবসর নেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের হয়ে খেলা এ তারকা ফুটবলার।

বুধবার এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান ওজিল।

ওজিল বলেন, অনেক চিন্তা-ভাবনার পর পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি কৃতজ্ঞ বোধ করছি অসাধারণ সব সুযোগের জন্য। তবে সম্প্রতি আমি বেশ কিছু ইনজুরিতে ভুগছি। তাই ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার এটাই সময় বলে মনে করি।

ওজিল আরও বলেন, আমার এ দীর্ঘ ফুটবলযাত্রা কখনও ভোলার মতো না। আমি আমার ক্লাব শালকে ০৪, ভেরডার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এফসি, ফেনারবাচে আমার সকল কোচকে ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা পরবর্তীতে আমার বন্ধুতে পরিণত হয়েছেন।

পরিবার ও কাছের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ওজিল বলেন, আমার পরিবার ও বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমার ফুটবল ক্যারিয়ারের প্রথম দিন থেকেই তারা আমাকে ভালোবাসা, সমর্থন ও সাহস জুগিয়ে আসছেন। ভাল ও খারাপ সময়ে আমি তাদেরকে সবসময় আমার পাশে পেয়েছি।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে ওজিল বলেন, আমি যে ক্লাবের হয়েই খেলতাম আমার ভক্তরা আমাকে সবসময় সমর্থন দিয়েছেন, খারাপ সময়ে পাশে থেকেছেন।

অবসরের পর পরিবারকে সময় দিতে চান জানিয়ে ওজিল তার টুইটে লিখেছেন, আমার স্ত্রী আমিনে ও দুই সন্তান ইডা ও ইলার সাথে সময় কাটাতে মুখিয়ে আছি। তবে, সময় ও প্রয়োজনমতো আপনারা আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় শুনতে পাবেন।

জার্মানির ১০ নম্বর জার্সি গায়ে ৯২ ম্যাচ খেলা মেসুত ওজিল ২০১৪ সালে বিশ্বকাপ জেতেন। তুর্কি ক্লাব বাসাকশাহিরের হয়ে তার ক্যারিয়ারের ইতি টানছেন ওজিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com