শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেসিকে ধরে রাখতে সবকিছু করবে পিএসজি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
মেসিকে ধরে রাখতে সবকিছু করবে পিএসজি

মৌসুম শেষে কোন ক্লাবে যাবেন লিওনেল মেসি? এই প্রশ্নটাই এখন গোটা ফুটবল বিশ্বে ঘুরছে। তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। শোনা গিয়েছিল মেসি ও পিএসজি-র সম্পর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এখন মেসি হয়তো পিএসজিতে থাকতে চাইছেন না।

এমন অবস্থায় মেসির বাবা, যিনি আবার মেসির এজেন্ট তিনি নাকি সৌদি আরবে যাচ্ছেন। এদিকে মেসির বন্ধু আগুয়েরো বলেছিলেন যে মেসি যেন বার্সেলোনাতে ফিরে আসেন এবং সেখান থেকেই অবসর নেন। এর মাঝেই লা লিগার সভাপতি জানিয়েছেন মেসি আসন্ন মৌসুমে পিএসজি অথবা বার্সাতে খেলতে পারবেন না।

এমন অবস্থায় মেসিকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তিনি বলেছেন, মেসি-এমবাপ্পেকে ধরে রাখতে মরিয়া পিএসজি। পিএসজি সভাপতি জোর দিয়ে বলেছেন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে ধরে রাখার জন্য সবকিছু করতে পারে। এর জন্য যা যা প্রয়োজন সবটা করবে ক্লাব। মেসি-এমবাপ্পে দুজনেরই পিএসজির সঙ্গে চুক্তি শেষের পথে। আর্জেন্টিনার কিংবদন্তির চুক্তি এই মৌসুমের পরে শেষ হবে। অন্যদিকে এমবাপ্পের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হতে আর বাকি রয়েছে কয়েকটা মাস।

চ্যাম্পিয়ন্স লিগ এবং ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যাওয়ার পর পিএসজি সভাপতি জোর দিয়েছিলেন যে, লিগ ওয়ান জেতা দলের প্রধান অগ্রাধিকার। ২০২৩ সালে তাদের মিশ্র ফর্ম থাকা সত্ত্বেও, পিএসজি লিগ ১ এর শীর্ষে রয়েছে। কারণ তারা গত একদশকের মধ্যে তাদের অষ্টম লিগ শিরোপা নিশ্চিত করতে চায়।

খেলাইফি পিএসজি সমর্থকদের আশ্বস্ত করেছেন এবং তিনি ক্লাবের সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ক্লাব তাদের সুপারস্টারদের জন্য নতুন চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করার জন্য কোনও রকম তাড়াহুড়ো কিংবা ভুল করবে না।

মার্কার সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেছেন, আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে রয়েছে, যারা অন্যান্য ক্লাবের কাছ থেকে অফার পেয়েও পিএসজির হয়ে খেলতে চেয়েছিল। আমরা চেষ্টা করছি, তারা যেন ক্লাবের হয়ে তাদের খেলা চালিয়ে যেতে পারেন। সে জন্য আমরা কাজ করছি। আমরা যা করছি তা ব্যাখ্যাও করব, নিশ্চিত করতে চাই যে আমরা তাদের সঙ্গে চুক্তি করব। আমরা সেই ভাবেই কাজ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com