রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আবারও আইসিসির সম্মাননা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
আবারও আইসিসির সম্মাননা পেলেন সাকিব

মার্চ মাসজুড়ে ক্রিকেট মাঠে জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়িয়েছেন তিনি। হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সর্বশেষ দুই সিরিজে গড়েছেন একাধিক কীর্তি। এবার সেই সবের পুরস্কার পেলেন আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়ে।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক।

গত মাসে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের।

মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com