সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

অনন্ত জলিল বাংলাদেশের শাহরুখ: বর্ষা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
অনন্ত জলিল বাংলাদেশের শাহরুখ: বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক রয়েছেন। তিনি অনন্ত জলিল।

এ অভিনেত্রী আরও বলেন, তাকে নিয়ে আমরাও গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেরও একজন করেন। আর এভাবেই শাহরুখের সঙ্গে নিজ স্বামীকে তুলনা করেছেন বর্ষা।

ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’ মুক্তি পেতে যাচ্ছে। এটিই প্রথম কোনো সিনেমা যেখানে নিজস্ব প্রযোজনার বাইরে কোথায় কাজ করলেন এই তারকা জুটি। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে সিনেমাটির টিজার ও পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী বর্ষা।

এ সময় বর্ষা বলেন, কিছুদিন আগে শাহরুখ অভিনীত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আমি তো সরাসরি ফেসবুক ব্যবহার করি না। আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে আপডেট রাখে সবসময়। আমাকে তারা দেখিয়ে বলেছে, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, প্রকৃত অর্থেই ভালোবাসে, তারা সবসময় এগুলো করে যে, শাহরুখের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের “দিন দ্যা ডে”র তুলনা করে।

অনন্ত বর্ষা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন মো. ইকবাল। এটিই তার নির্মিত প্রথম কোনো চলচ্চিত্র। কয়েকটা ছবি প্রযোজনার পর কোনো অভিজ্ঞতা না থাকলেও হুট করেই নির্মাণে আসেন তিনি। কয়েকটি ছবি নির্মাণ করেছেন জানালেও প্রথমবার অনন্ত জলিলকে নিয়ে বানানো ছবিটিই মুক্তি দিচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com