রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুটিংয়ে আহত মিমি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
শুটিংয়ে আহত মিমি

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী শুটিং সেটে আহত হয়েছেন। তার বাঁ হাতের শাহাদাত আঙুল কেটে গেছে। তাতে চারটি সেলাই পড়েছে। কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার বিষয়টি নিজেই জানান তৃণমূলের এই সাংসদ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি চক্রবর্তীর টিমের এক সদস্য বলেন, শুটিং সেটে প্লেট ভেঙে অভিনেত্রীর হাতে ঢুকে যায়। এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।

মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান। এসব ছবিতে দেখা যায়, বাঁ হাতের শাহাদাত আঙুলের একাধিক স্থানে কেটে গেছে। প্রিয় অভিনেত্রীর ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা। কমেন্ট করেছেন সায়ন্তিকা ব্যানার্জি, স্বস্তিকা দত্ত, নুসরাত জাহান, পার্নো মিত্র, বিক্রম চ্যাটার্জি, দর্শণা বণিক, মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে।

মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী লিখেছেন, দ্রুত সেরে ওঠো তুমি। জবাবে মিমি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ।’ নুসরাত জাহান লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি।’ অভিনেত্রী সায়ন্তিকা লিখেছেন, ‘আহারে! তাড়াতাড়ি ঠিক হয়ে যাও মেয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com