বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফের বাবা হচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
ফের বাবা হচ্ছেন নেইমার

গোড়ালির চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না ফরাসি ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। এরই মধ্যে সুখবর পেলেন ৩১ বছর বয়সী এই তারকা।

এক যুগ পর আবারও বাবা হতে চলেছেন নেইমার। বুধবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি সন্তানসম্ভবা। নেইমার নিজেও অবশ্য যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে বিয়ানকার্ডির বেবি বাম্পের ছবি দেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’ মোট পাঁচটি ছবি পোস্ট করেছেন ব্রুনা। একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল শর্টস ও ক্রিমে রংয়ের টিশার্ট পরা নেইমার তার প্রেমিকা ব্রুনার ‘বেবি বাম্প’ এ চুমু খাচ্ছেন। এমন কিছু ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি পর্তুগিজ ভাষায় জানান ব্রুনা। ব্রুনার এই পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রুনার আইডি থেকে শেয়ার করা ছবিতে তিনি লিখেছেন: ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’

ব্রুনা আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদি এবং চাচা-চাচিরা তোমাকে খুব ভালোবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।’

সংবাদমাধ্যমের খবর, ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন ব্রাজিল তারকা। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরেই এই সুখবরটি এলো। নেইমার ও ব্রুনার জীবনে এটাই প্রথম সন্তান।

এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। নেইমার ও তার সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা। এর আগের বছরই ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয় তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com