শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এশিয়া কাপ বাছাই খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
এশিয়া কাপ বাছাই খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী দল

ঈদুল ফিতরটা পালন করতে হয়েছে ঢাকায়। অনূর্ধ্ব ১৭ নারী দলের এই ত্যাগের কারণ সিঙ্গাপুরে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক পর্ব। সেই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের তত্ত্বাবধানে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব -১৭ ওমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া ২০২৪ এর বাছাইপর্বের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ আছে প্রতিযোগিতার ডি গ্রুপে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল হচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান।

আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। উদ্বোধনী দিনে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে। আর বাছাইপর্বের শেষ দিনে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।

এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় ফুটবল দল রোববার (২৩ এপ্রিল) রাত ১০টা ৩০মিনিটে ঢাকা ছাড়ে। সেখানে বাংলাদেশ দুটো সেশন পাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। এরপরই নামতে হবে মাঠের লড়াইয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com