বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সপরিবারে সৌদি আরবে মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
সপরিবারে সৌদি আরবে মেসি

অনেক আগে থেকেই সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত লিওনেল মেসি। দেশটির মনোরম কিছু জায়গার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করে থাকেন নিয়মিতই।

গত শনিবারও জানিয়েছিলেন, সময় পেলে সৌদি আরব ঘুরে আসতে চান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর দুই দিন পরই অবশ্য দেশটিতে পা রাখেন তিনি।

গত সোমবার মেসিকে স্বাগত জানিয়ে এবং মেসির পরিবারের ছবি দিয়ে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল কাতিব টুইটারে লিখেন, ‘সৌদি আরবের জাদুকরী পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে এবং বাস্তব অভিজ্ঞতা দিতে মেসি ও তার পরিবারকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের সৌদি আরবের অনন্য সৌন্দর্য্য ও আতিথিয়েতার অভিজ্ঞতা উপভোগ করতে স্বাগত জানাই। ’

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির একটি ছবি আপলোড করেছিলেন মেসি। ক্যাপশনে লিখেছিলেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? যখনই পারি, দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। ’ সঙ্গে সৌদি ঘুরে আসুন হ্যাশট্যাগ জুড়ে দিয়েছিলেন তিনি।

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তি শেষ হবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ইতোমধ্যেই চলছে জল্পনাকল্পনা। গত এপ্রিলে মেসিকে পেতে বছরে ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। এই পরিস্থিতির মধ্যে মেসি সৌদিতে ভ্রমণ করেছেন, যা জন্ম দিয়েছে বেশ আলোচনার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com