মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আইপিএল থেকে দেশে ফিরলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
আইপিএল থেকে দেশে ফিরলেন মুস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সর্বশেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাসও। তবে আইপিএল খেলতে ভারতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ফিরলেন দেশে।

ভারত থেকে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে স্বস্ত্রীক দেশে ফেরেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের পথ ধরবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন লিটন দাস। রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন লিটন।

দেশ ছাড়ার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজের ছবি শেয়ার করে ক্যাপশানে লিটন লিখেছেন, ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com