বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ধনবাড়ী উপজেলায় নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
ধনবাড়ী উপজেলায় নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ধনবাড়ী উপজেলায় শুরু হয়েছে নারী ফুটবল প্রশিক্ষণ।

শনিবার (৬ মে) বিকেলে পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ হারুনার রশিদ হীরা।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসউদুল আলম উচ্ছল।

পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন খেলোয়াড় ১৫ দিনের এই প্রশিক্ষণে অংশ নেয়। কোচের দায়িত্ব পালন করবেন মোঃ জহিরুল ইসলাম মিলন।

২০১৯ সাল থেকে ধনবাড়ী উপজেলায় নিজেরা করি সংস্থার হাত ধরে নারী ফুটবলের যাত্রা। এর ধারাবাহিকতায় ২০২২ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ধনবাড়ী উপজেলা। তাদের এই সাফল্য আরো এগিয়ে নিতে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করার বিষয়ে জানান, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। ভবিষ্যতে এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com