বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন ১৫ বছর ধরে বিকল

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বছর ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিনটি ১৫ বছর ধরে বিকল। এক্সরে বিভাগের রিডিওগ্রাফারের পদটিও ১১ বছর ধরে শূন্য।

এ অবস্থায় উপজেলার দেড় লক্ষাধিক লোকজনকে এখানে চিকিৎসা নিতে এসে পড়ে বিরম্বনায় । তারা চিকিৎসকের পরামর্শে প্রাইভেট ক্লিনিক বা কিশোরগঞ্জ জেলা শহরে গিয়ে বিভিন্ন বে-সরকারি ক্লিনিক কিংবা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৮ আগষ্ট কাজ করার সময় হঠাৎ এক্সরে মেশিনটিতে সমস্যা দেখা দেয়। এর পর থেকে এক্সরে মেশিনটি বন্ধ। হাসপাতাল কতৃপক্ষ এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে জানিয়েছেন। কিন্ত উর্ধ্বতন কতৃপক্ষ ১৫ বছরেও এক্স-রে মেশিনটি মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২ টায় হাসপাতাল সরজমিনে গেলে সিংপুর গ্রামের জজ মিয়া (৫৫) সঙ্গে কথা হলে, তিনি বলেন, বুকের বাম পাশে বেদনা করছে তাই হাসপাতাল আইছি চিকিৎসা করতে। ডাক্তার সাবরা আমাকে বলে বুকের এক্সরে করুন লাগব। হাসপাতালের এই মেশিন নাকি নষ্ট, তাই শহরে গিয়া করান লাগব। পরে আবার ডাক্তার সাবকে দেখানো লাগব।

নিকলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ বলেন, দেড় লক্ষাধিক লোকের জন্য এক্সরে মেশিনটি দীর্ঘ ১৫ বছর ধরে নষ্ট থাকায় এলাকার জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে একটি নতুন এক্সরে মেশিন বরাদ্দ ও একজন রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ মোবাইল ফোনে বলেন, এক্সরে মেশিনটি বিকল থাকায় এ উপজেলার দরিদ্র জনগনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য আমি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। এর মধ্যে এক্সরে মেশিনটি মেরামতের জন্য এখন পর্যন্ত কোন মেকানিক আসেনি। মেশিনটি মেরামত হলেই রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার ব্যাপারে উধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন তারেক আনাম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে, আশা করা হচ্ছে দ্রুত এর সমাধান হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com