শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

বিশ্বের সবচেয়ে বড় দাবার আসর বসছে দুবাইয়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বড় দাবার আসর বসছে দুবাইয়ে

প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। দাবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় এই লিগ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। দুবাই স্পোর্টস কাউন্সিল জিসিএলের আয়োজক পার্টনার হিসবে থাকবে।

সম্প্রতি দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে জিসিএলের আয়োজক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের এই শহরটির নাম ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন দুবাইয়ে ভারতীয় কনসাল আমান পুরি, পাঁচবারের বিশ্ব দাবার চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

আগামী ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ও প্রথমবারের মতো লিগ স্টাইলের দাবা প্রতিযোগিতা জিসিএল। এর আগে টুর্নামেন্টটি শুরুর ৬৪ দিন পূর্বে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচিত করা হয়। এবার আসে আয়োজক দেশের ঘোষণা।

প্রথম টুর্নামেন্ট দুবাইয়ে আয়োজন করতে পেরে আপ্লুত দুবাই স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সাইদ হারেব, গ্লোবাল চেজ লিগের আয়োজন করা আমাদের জন্য একটি স্মরণীয় উপলক্ষ। লিগের জন্য ফিদে এবং টেক মাহিন্দ্রার দৃষ্টিভঙ্গি সত্যিকার অর্থেই দাবা খেলাকে একটি দর্শকদেরর কাছে নতুন করে পরিচিতি নিয়ে আসবে এবং খেলাটির সঙ্গে আগের চেয়ে আরও বেশি সম্পর্ক রাখতে সাহায্য করবে।

জিসিএলের মেন্টর হিসেবে থাকছেন পাঁচ বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। দুবাইয়ের প্রশংসা করে তিনি বলেন, দুবাই বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করে আকর্ষণীয় করে তুলছে। দুবাই এক্সপোর সময় ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ একটি বড় সাফল্য ছিল। একইভাবে, আমি বিশ্বাস করি গ্লোবাল চেজ লিগ ভক্তদের অভিজ্ঞতায় একটি নতুন সূচনা করবে।

জিসিএলের প্রথম আসরে ৬টি করে দল অংশ নেবে। প্রতিটি দল ৬ জন করে খেলোয়াড় খেলবে। এর মধ্যে সর্বনিম্ন ২ জন নারী খেলোয়াড় এবং প্রতি দল ১ জন আইকন খেলোয়াড় থাকবে। প্রতিটি দল টুর্নামেন্টের ছয়টি বোর্ডে র‍্যাপিড ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com