শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

অপহরণ মামলার ৭ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ নিকলী থানার পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৭ মাস পর দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী মোছাঃ শায়িকা আক্তার কে গত বৃহস্পতিবার (১৮ মে) রাতে ঢাকা ডেমরা দক্ষিণ সানারপাড় এলাকার থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান জানায়, গত বছর ৩ অক্টোবর দুপুরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নামাহাটি এলাকার থেকে মোঃ জসিম উদ্দিনের মেয়ে ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্রী মোছাঃ শায়িকা আক্তার (১৪) স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত ০৩/১০/২০২২ নিকলী থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ।

অপহরণকারি মুন্সিগঞ্জের রেজাউল করিম (২৪) কে গ্রেপ্তারে ও ছাত্রীকে উদ্ধার করতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।

পরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহানের নির্দেশে, এসআই রিয়াদ ও এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই মোহাম্মদ মাসুদ পারভেজ, কনস্টেবল মোহাম্মদ ইউসুফ কে সাথে নিয়ে একটি টিম ঢাকা ডেমরা দক্ষিণ সানারপাড় এলাকায় কিশোরী মোছাঃ শায়িকা আক্তার কে উদ্ধার করে। অপহরণকারি রেজাউল পালিয়ে যায়।

শুক্রবার (১৯ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান শেষে অপহৃতকে আদালতের নির্দেশে বাবার জিম্মায় প্রদান করা হয়।

মামালার তদন্তকারী কর্মকর্তা এস, আই হাফিজুর রহমান জানান, ছাত্রীটি বর্তমানে ৬ মাসের গর্ভবতী। অপহরণকারি রেজাউলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com