বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সিংগাইর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
সিংগাইর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা।

বুধবার বিকেলে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম।

দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় সিংগাইর উপজেলার ২০ টি বালক এবং বালিকাদের দল নিয়ে বিভিন্ন মাঠে ক্রিকেট, ভলিবল, কাবাডি, ফুটবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার প্রায় ২৫০ জন বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। তৃণমূলের সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করে মেধা বিকাশের সুযোগ তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এই আয়োজন হচ্ছে বলে জানান, এই প্রতিযোগিতার সমন্বয়ক মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, পড়াশুনার পাশাপাশি প্রতিটি শিশুর মেধা বিকাশের অনেক জায়গা থাকতে পারে।  আমাদের প্রয়োজন শিশুদের মেধা খুঁজে তা বিকাশের সুযোগ করে দেয়া। এছাড়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহসহ সবধরনের অসঙ্গতী দূর করা সম্ভব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com