বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১১ হাজার ১২৫ পিচ ইয়াবাসহ আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭)নামে এক শীর্ষ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা ।
শনিবার  (২৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, তিনি জানান  শুক্রবার  (২৬ মে) রাত ৮.১৫ ঘটিকায় সময়  জেলার কামারখন্দ থানাধীন ঝাওয়াইল ব্রীজ এর সামনে পাঁকা রাস্তার উপর ঢাকা হইতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১,১২৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি চাপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ থানার পারকেজিপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭)। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি মোমোবাইল এবং নগদ ১,২০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com