শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১২০ কোটি ইউরোয় চুক্তি, সৌদিতে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
১২০ কোটি ইউরোয় চুক্তি, সৌদিতে যাচ্ছেন মেসি

অবশেষে লিওনেল মেসির দলবদল নাটকের অবসান হতে চলেছে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো জানিয়েছে মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা।

সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।

সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাব এড়ানো যে কারও পক্ষেই একটু কঠিন।

সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। এএফপির সেই খবরের পরও বার্সেলোনা মেসিকে ফেরানো নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু বার্সেলোনায় মেসির ফেরা অনেক কিছুর ওপর নির্ভর করে। আর্থিক সংকটে থাকা ক্লাবটি উয়েফার আর্থিক সংগতি নীতি এবং লা লিগার বেতন কাঠামো মেনে মেসিকে দলে নিতে পারবে কি না, এ নিয়ে আছে সংশয়।

আগামী মাসেই ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হতে চলা মেসি এবার আর বার্সেলোনার ক্ষেত্রে ২০২১ সালের মতো হযবরল পরিস্থিতিতে পড়তে চান না বলে খবর দিয়েছে মুন্দো দেপোর্তিভো। ২০২১ সালে মেসিকে ‘ছাড়ব না, ছাড়ব না’ বলেও ছাড়তে বাধ্য হয়েছিল বার্সা। শেষ পর্যন্ত মুক্ত খেলোয়াড় হিসেবে মেসি পিএসজিতে নাম লেখান।

এবার মেসি এ রকমটা চান না বলেই কি সৌদি আরবের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন তার বাবা!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com