শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ক্রীড়াখাতে বরাদ্দ বেড়েছে ২৭ কোটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
ক্রীড়াখাতে বরাদ্দ বেড়েছে ২৭ কোটি

২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫২ তম ও অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেট প্রস্তাব করেন তিনি।

২০২২-২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ২৮২ কোটি টাকা। তবে এবার বেড়েছে ২৭ কোটি। যদিও গত অর্থ বছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের চেয়ে বেড়েছিল ৩৫৩ কোটি টাকা। গত বারের চেয়ে আগামী অর্থ বছরে বাজেট কমবে নাকি বাড়বে, তা জানা যাবে সংশোধিত অধিবেশনে।

২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের–পরিচালন খাতে ৯২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। দুই মিলিয়ে যা মোট ১ হাজার ৩০৯ কোটি টাকা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া, দেশ-বিদেশে খেলোয়াড়দের টুর্নামেন্ট, মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দিকে গুরুত্ব দেয়া হয়েছে বাজেটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com