রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

অধিনায়ক লিটন, নতুন মুখ শাহাদাত ও মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
অধিনায়ক লিটন, নতুন মুখ শাহাদাত ও মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। রোববার ওই সিরিজের জন্য লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে আছেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্টের সহ-অধিনায়ক লিটন।

আফগানদের বিপক্ষে টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করলেও ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার।

এছাড়া দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন। ফেরানো হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকেও।

বাংলাদেশের টেস্ট দল লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com