মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম দফায় হাসমতউল্লাহ শহিদীর দল এই একটি টেস্টই খেলবে। যেখানে দলটির প্রথম বহরে স্কোয়াডের ১০ জন এসেছেন। আজই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আফগান ক্রিকেটাররা। সকাল ১১ টা নাগাদ তারা সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে।

আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়। এই টেস্ট শেষে দলটি ফিরে যাবে।

এরপর দ্বিতীয় দফায় জুলাইয়ের শুরুতে আবারও আসবে তারা। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

এদিকে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তান দলে নেই লেগ স্পিনার রশীদ খান। এছাড়াও আইপিএলে আলো ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা চলতি সিরিজে।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড

হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল"

  1. Kameralı kanal açma, son teknoloji ekipmanlar ve kameralar kullanılarak gerçekleştirilir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com