রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুরের জামাই হলেন পেসার হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের জামাই হলেন পেসার হাসান মাহমুদ

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। শুক্রবার রাজধানী ঢাকাতেই পারিবারিকভাবে বিয়ে করেছেন জাতীয় দলের এ তরুণ পেসার। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তার পরিবারের সদস্যরা এবং কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

জানা গেছে, হাসান বিয়ে করেছেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামের ব্যবসায়ী ফারুক হোসাইনের বড় মেয়ে চৈতি ফারিয়া ঐশীকে। তারা দুই বোন ও এক ভাই। ঐশী এমআইএসটিতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই ক্রিকেটারের বাবা মো. ফারুক। তিনি জানান, হাসান নিজেই বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছেন। গত বুধবার ৭ জুন তার বাগদান হয়েছে। তবে তিনি হবু পূত্রবধূর নাম জানাতে পারেননি।

গত বুধবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে দেখা যায়, গ্র্যান্ডস্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকা হাসানের বাবা ফারুকের সঙ্গে ক্রিকেটার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন ছবি তুলছেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

এসময় তিনি ছেলের বাগদান অনুষ্ঠানের জন্য লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান। এর সঙ্গে জানিয়েছেন ছেলের বিয়ে নিয়ে বড় ইচ্ছের কথাও।

তিনি জানান, ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে হাসান বিয়ে করবেন। তার বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর, তখন জাতীয় দলের সব ক্রিকেটারকে লক্ষ্মীপুর নিয়ে যাওয়ার ইচ্ছে তার। ইচ্ছে আছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান করারও।

এতো অল্প বয়সে হাসানকে বিয়ে দিতে চাওয়ার কারণ জানাতে গিয়ে তার বাবা বলেছেন, ‘ফেসবুকে যা শুরু হয়েছে, সেটা সহ্য করার মতো নয়। সব মেয়েরা কেবল অফার দিচ্ছে, আমার হাসানকে বিয়ে করতে চায়। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি, ও যেন ভালো থাকে, যেন একদিকে মন থাকে। তাই আমরা এই ব্যবস্থা করেছি।’

উল্লেখ্য, ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে পথচলা শুরু হাসান মাহমুদের। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ১৬ টি-টোয়েন্টিতেও পেয়েছেন সমান উইকেট। হাসান লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com