বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্তরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় ব্যানার, ফেস্টুন নিয়ে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্তরে এসে মিলিত হয়ে সমাবেশ করেন।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

সমাবেশে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবি তুলে ধরেন। শতভাগ ঈদ বোনাস, সরকারী কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা এবং ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আফাজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com