সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে -২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ৪ ঘটিকার সময় পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পাকুন্দিয়া পাইলট স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

উক্ত খেলায় উপজেলার ৯ টি ইউনিয়নের ও একটি পৌরসভা মিলে ১০ টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়।খেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  রোজলীন শহীদ চৌধুরী।

এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন ও রশিদ জুয়েল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ মুসলি উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মোঃ আসাদ মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসনের কর্মকর্তা বৃন্দু উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় নারান্দি ইউনিয়ন কে ২ গোলে পরাজিত করি হোসেন্দী ইউনিয়ন জয়লাভ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com