কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ জুন) সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু শিশুদের ভিটামিন খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাঃ নূরে এ আলম খান উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলায় প্রায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের ৪২২৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাসের ৩২৬৩০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ভ্রাম্যমান টীম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কার্যক্রম চলবে।