বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবলের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবলের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলায় শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (১৯ জুন) সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভা মেয়র এস.এম সিরাজুল হক, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন প্রমুখ।

টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ৮টি কলেজ অংশ নেয়। দিনের উদ্বোধনী ম্যাচে মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ।

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবলের উদ্বোধন

এছাড়া জয় পেয়েছে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, মাওলানা ভাসানী আদর্শ কলেজ এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়। আগামীকাল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রতিপক্ষ লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। দিনের আরেক সেমিফাইনালে বেলা ৪.৩০ মিনিটে মাঠে নামবে মাওলানা ভাসানী আদর্শ কলেজ এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়।

টাঙ্গাইল জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে সেরা দুইটি দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com