সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসা সেবায় প্রস্তুত হাসপাতাল গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ওবাইদুল ইসলাম তুহিন (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়তো একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় সানফ্লাওয়ার স্কুলে। সেখানে প্রাইভেট পড়ার এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে আরও অংক করতে বলেন শিক্ষক তুহিন। এক পর্যায়ে খাতা দেখার সময় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক।

এ সময় মেয়েটি কান্নাকাটি করতে থাকে। আবারও তাকে ধরতে চাইলে সে দৌড়ে পালানোর সময় তার মামা দেখে ফেলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড হয়েছে। গ্রেপ্তার শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান বলেন, তুহিন সমাজ বিজ্ঞানের শিক্ষক হলেও ছোটদের ক্লাসে তিনি গণিত নিতেন। এমন একটা জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবিনি। প্রতিষ্ঠানটির একটা সুনাম তৈরি হয়েছিল। আমরা চাই দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com